3>|| দই ও স্বাস্থ্য::-----
3>|| দই ও স্বাস্থ্য::-----
জৈষ্ঠ্যের তাপদহে দই স্বাস্থ্যের জন্য একেবারে যথাযথ এবং উৎকৃষ্ট খাদ্য।
ডায়েটিশিয়ানরাও এই গরমে বেশি করে দই খাওয়ার পরামর্শও দিয়ে থাকেন।
দই এর অনেক গুণ--
দই হজম ক্ষমতাকে ত্বরান্বিত করে ।
দইতে থাকা ল্যাকটোজ, ক্যালসিয়াম, ভিটামিন বি-টু, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম স্বাস্থ্যের পক্ষে দারুণ উপকারী।
স্বাস্থ্যের জন্য দই খাওয়ার খুবই ভালো অভ্যাস।
কিন্তু, অনেক সময়ই আমরা দইয়ের সঙ্গে বেশ কিছু জিনিস মিশিয়ে খেতে পছন্দ করি।
সেই কারণেই জানা অতি প্রয়োজনীয় যে
কোন জিনিস খাবেন আর কোনটা নয়।
সেটা না জানলে একে অপরের সঙ্গে মিশে কোন বিপদ ডেকে আনতে পারে, সে বিষয়ে জেনেরাখা ভাল।
দই ও পেঁয়াজ::---
রায়তা বানানোর সময় দইয়ের সঙ্গে ভুলেও পেঁয়াজ দেবেন না।
দই এর সাথে পেঁয়াজ ভীষণ ক্ষতিকর
কারণ এই মিশ্রণে অ্যালার্জি, ত্বকের সমস্যা, অ্যাস্থমার মতো মারাত্মক অসুখ হতে পারে।
দই ও মাছ::---
মাছের সঙ্গে দই খাওয়ার প্রবণতা বাঙালিদের মধ্যে রয়েছে।
গরম ভাতে মাছের কালিয়া, কোফতা, দই চিংড়ি বা দই ইলিশ খেতে খুবই সুস্বাদু ও মুখরোচক।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দই ও মাছ- উভয়েই রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন। তাই এই দুটি একসঙ্গে খাওয়ার ফলে হজমতন্ত্রে সমস্যা, পেটে ব্যথার সমস্যা হতে পারে।
দুধ ও দই::---
দই , নয়ত আলাদা করে দুধ পান করা উচিত। দুধ,দই,কখনই একসঙ্গে নয়।
কারণ, দুটি প্রাণী থেকে সংগৃহীত প্রোটিন একসঙ্গে খাওয়ার ফলে ডায়েরিয়া, অ্যাসিডিটি, বমিভাব, পেট ফুলে ওঠা ও গ্যাসের প্রবণতা বাড়তে থাকে। গ্যাসের থেকে বুক পেট পিঠে ব্যথা হতে পারে।
উরুদ ডাল ও দই::--
উড়াদ ডাল ও দই কখনই একসঙ্গে খাওয়া উচিত নয়।
কারণ দুটোই প্রোটিন। যা হজমতন্ত্রকে ব্যহত করতে সময় নেবে মাত্র কয়েক মিনিট। বদহজম, ডায়েরিয়া, পেট ফেঁপে থাকবে বহুক্ষণ।
ভাজাভুজি ও দই::----
ভাজাভুজির সঙ্গে দই, একেবারেই নয়। অনেকেই পরোটার সঙ্গে দই আঁচার খেতে পছন্দ করেন। কিন্তু জানেন কি তৈলাক্ত খাবারের সঙ্গে দই খেলে হজমশক্তি কমে যায়! পাশাপাশি শরীরে অদ্ভুতভাবে ক্লান্তি ঘিরে ধরবে। বমি বমি ভাব আসতে পারে।
দই ও আম::--
দইয়ের সঙ্গে ভুলেও আম খাওয়া উচিত নয়। ত্বকের জন্য এমন খাবার বেশ ক্ষতিকর। গোটা শরীরে টক্সিন নির্গত হওয়ায় নানা রকম শারীরিক সমস্যা তৈরি হতে পারে।
আম ও দুধ একসঙ্গে চলতে পারে, তবে দই নয়।
দই ও গরম করা খাবার::--
দই কখন গরম করে খাওয়া উচিত নয়,
বা কোন গরম খাবারের সাথে দই মিশিয়ে খাওয়া উচিত নয়।
যদি মেশাতেই হয়, তবে গরম করা খাবার ঠান্ডা করে তবে তার সাথে দই মেশানো যেতে পারে।
দই ও মিষ্টি::---
সাদা দই বা টক দই এর সাথে কখনো কোন প্রকারের মিষ্টি মিশিয়ে খাওয়া উচিত নয়।
আমি আদ্যনাথ রায় চৌধুরী--
আমার দীর্ঘ 40 বৎসরের অভিজ্ঞতা, যা সম্পুর্ন নিজের উপরে প্রোয়গ করে অনুভব করেছি সেই টুকুই লিখলাম।
<--©➽-আদ্যনাথ রায় চৌধুরী--->
========================
Comments
Post a Comment